বরিশাল অফিস: বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং নকল আকিজ বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার (২৭ আগস্ট) বিকালে টরকী বন্দরের কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দির্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট ও বিড়ি বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার টরকী বন্দরের হিরা লাল বণিক, তমাল স্টোর, বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে অভিযান চালায় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।
অভিযানকালে হিরালাল বণিকের দোকানের দোতলায় টিনের চালের কার্নিশে লুকিয়ে রাখা জাল ও নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এসময় বাজারের ব্যবসায়ীগণ একজোট হয়ে অভিযানে বাধা প্রদান করে।
উক্ত অভিযানে চার হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং দশ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।
বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট ও নকল বিড়ি জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments