ভোলা প্রতিনিধি॥ ভোলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মো. নাছির উদ্দিন (৫৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার আলী নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তার বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বয়াতি বাড়ি বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানান, মঙ্গলবার বিকালে বৃদ্ধ কৃষক নাসির উদ্দিন গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে যাচ্ছিলেন। এসময় বাগানে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ভোলা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহিন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments