জাবি প্রতিনিধি : নব কল্পের উদ্বোধনে জাগে সদা নব সৃষ্টির আয়োজন। সে সৃষ্টি সুখের উল্লাসে পল্লবিত হয় শিল্পদেহের নব নব অঙ্গ। আর সে উল্লাসকে বুকে ধারণ করে লোক উৎসবের আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন নাট্যম।
বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে, ২১ ও ২২ সেপ্টেম্বর ২ দিন ব্যাপী চলবে এ উৎসব। এবারের আয়োজনে থাকছে নৃত্য, নৃত্যনাট্য এবং নাটক।
আজ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ এ বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে থাকবে আকাশ সরকারের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চন্ডালিকা অবলম্বনে নৃত্যনাট্য চন্ডাল কন্যা প্রকৃতি। আগামীকাল ২২ সেপ্টেম্বর, ২০২৩ ইংরেজি রোজ শুক্রবার সন্ধ্যা ৬:৩০ এ সেলিম আল দীন মুক্তমঞ্চে থাকবে খন্দকার নাসির উদ্দীনের নাট্যরূপ ও গোলাম ফারুক জয়ের নির্দেশনায় পল্লীকবি জসীম উদদীনের সোজন বাদিয়ার ঘাট নাটক এবং প্রণয় সরকারের নির্দেশনায় বাংলার ঐতিহ্যবাহী নাট্য পরিবেশনা কালিকাচ থাকবে রাত ৮:৩০ এ সেলিম আল দীন মুক্তমঞ্চ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments