বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন গবেষককে পিএইচ.ডি. এবং ১৪ জন গবেষককে এম.ফিল. ডিগ্রি প্রদান করা হয়েছে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামের বিরুদ্ধে আনীত অসদাচারণ ও শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে পদানবতি করে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক করা হয়েছে। অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটি ও ট্রাইবুনালের সুপারিশক্রমে আজ ২৭ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় উক্ত শিক্ষকের বিরুদ্ধে পদানবতির এ সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
এছাড়া, বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯৯জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে পরীক্ষাসহ ৪ বছর, ৫৩ জনকে পরীক্ষাসহ ৩ বছর এবং ৩৯ জন শিক্ষার্থীকে পরীক্ষাসহ ২ বছর মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। এছাড়া, ২ জন শিক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্সের মিডটার্ম/ইনকোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে। শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments