স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ফুটবলার তাবিথ আউয়াল। ভােট গননা শেষে নির্বাচন কমিশন আগামী চার বছরের জন্য তাবিথকে বিজয়ী ঘোষণা করেন।
ভোটের ফলাফলে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।পভাপতি পদে একমাত্র প্রতিদ্বন্দী সাবেক ফুটবলার মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট। ১৩৩ জন ভােটারের মধ্যে ১২৮ জন ভোট প্রদান করেছেন।
শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কংগ্রেস ও নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন মেজবাহ উদ্দীন।
নির্বাচনে ২১ পদের মধ্যে ২০টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করেন। সভাপতি পদে ২ জন, ৪ সহ-সভাপতি পদে ৬ জন এবং ১৫ টি সদস্য পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। একজন সিনিয়র সহ-সভাপতি পদে ইসরুল হাসান বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments