আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন। ৩ অক্টোবর সোমবার আয়নাপুর উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
পরদিন ৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান হাসান। প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল উক্ত ফলাফল ঘোষণা করেন। এদিকে আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে হাসানুজ্জামান হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয় এলাকাবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচিত সভাপতি হাসানুজ্জামান।
এসময় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে অভিভাবক মহলসহ স্থানীয় সর্বস্তরের জনতার সার্বিক সহযোগীতাও প্রত্যাশা করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতি। সভাপতি নির্বাচনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান ঝিনাইগাতী বণিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য আয়শা সিদ্দিকা রুপালীসহ নব-নির্বাচিত অভিভাবক সদস্য প্রতিনিধি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments