ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে হলটির সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ৩ টি সেশনের (১৫-১৬,১৬-১৭,১৭-১৮) শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাসের সঞ্চালনায় হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলের প্রভোস্টবৃন্দ।
এসময় উপস্থিত অতিথিবৃন্দের হাত ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের “মুজিবসেনা স্মৃতি কথা” নামক স্মৃতিস্মারক উন্মোচন করা হয়।
এসময় অনুষ্ঠানের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: মাহবুবুল আরফিন বলেন, এই ঘরের(হল) সুনাম তোমাদের মাধ্যমেই হবে। হলের নামটাই জাতির পিতার নামে সুতরাং সেই আদর্শের ভূমিকা রাখবে। আমি হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর শিক্ষার্থীরা কোনো অভিযোগ করেনি। কেন করেনি জানি না, তবে একটা কথা বলব- অধস্তন কর্মকর্তা আমার শিক্ষার্থীদের যেন আমার রুমে আসার ব্যাপারে বাঁধা না দেয়। আমি সবসময় তোমাদের জন্য আছি। যদিও সুপেয় পানির সংকট আছে, সকল হল প্রভোস্টরা বসে ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এই হলের আন্তর্জাতিক ব্লগের একাংশে পুলিশ থাকে। তাদেরকে সরিয়ে ডাইনিং রুম বানিয়ে বর্তমান ডাইনিং রুমটা আমার শিক্ষার্থীদের জন্য খেলাধুলার রুম করে দিতে চাই।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, আমি এই ক্যাম্পাস থেকে এই প্র্যাক্টিক্যাল জীবনে, জীবন যুদ্ধে বা যেখানে সফল হও এবং সেখানে প্রতিষ্ঠিত হও, তারই উপর নির্ভর করবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনাগত ভবিষ্যৎ ও সুনাম। আমার প্রত্যাশা থাকবে নিজেদের স্ব-স্ব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আকাশের তারা হিসেবে জ্বলবে। যেখানে যাও নিজেকে, সমাজকে ও দেশকে ভালোবাসো। দেশের জন্য কাজ করো।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. আবদুস, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় তাদের হল আবাসন, এটাই দ্বিতীয় বাড়ি। বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পরবর্তী প্রজন্মেও গর্ববোধ করতে পারবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র। আপনাদের কাজ দ্বারা এই হলের নামই প্রমাণ করবে। এই হলে খাবার দিয়ে বড় করে বিদায় দিচ্ছি না। সাফল্য অর্জন করে এই বিশ্ববিদ্যালয়ের ঋণ পরিশোধ করার জন্য ছেড়ে দিচ্ছি। আমি পলিটিক্স করতে বলি না, কিন্তু আমাদের জাতির পিতার দর্শন ও বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা ধারণ করতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments