কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। মূল্য তালিকা না থাকা এবং পরিমাপে কারসাজি করার অপরাধে পটুয়াখালীর কলাপাড়ায় ৯ ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর। বুধবার দুপুর পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন পটুয়াখালী ভোক্তা অভিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া। অভিযান চলাকালীন সময় তিনি সচেতনতামূলক লিফলেট বিতরন করেন। এসময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ জানান, মেয়াদউত্তীর্ন পন্য বিক্রি করায় ২ কসমেটিক্স ব্যবসায়ীকে ৪ হাজার টাকা ও মূল্য তালিকা না থাকা এবং পরিমাপে কারসাজি করার অপরাধে ৭ ফল ব্যবসায়ীকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ মো.সোয়াইব মিয়া।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments