ডেস্ক রিপোর্ট: উত্তরবঙ্গ থেকে কয়েক হাজার পশু বিক্রির জন্য ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাটে নিয়েছিলেন খামারি ও ব্যবসায়ীরা। কিন্তু দাম ও ক্রেতা কম থাকায় বিক্রি হয়নি হাজার হাজার পশু। প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় থেকেও বিক্রি করতে পারেননি সিংহভাগ গরু। ফলে বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের খামারি ও ব্যবসায়ীরা।
ঈদুল আজহার দিন সকালে মহাসড়কে ঘুরে দেখা গেছে, শত শত ট্রাক-পিকআপে হাজার হাজার গরু অবিক্রীত অবস্থায় উত্তরবঙ্গে ফিরিয়ে নেওয়া হচ্ছে।
জানা গেছে, উত্তরবঙ্গের জেলাগুলো থেকে অসংখ্য খামারি ও ব্যবসায়ীরা কয়েক হাজার পশু বিক্রির জন্য নিয়েছিলেন ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাটে। করোনাভাইরাসের প্রভাবে মানুষের কাছে অর্থের সংকট থাকায় অনেকেই এবার কোরবানি দেননি। এজন্য গরুর চাহিদা কম ছিলো। ফলে উত্তরবঙ্গ থেকে নেওয়া অর্ধেক গরুও বিক্রি হয়নি। অনলাইনে গরু বিক্রিকেও কারণ হিসেবে দেখছেন তারা।
ঈদের দিনেও পশুর হাটে রয়ে যাওয়া গরুর বেপারীদের বেশির ভাগ জানান, তাদের লোকসান হয়েছে। কয়েকজন বলছেন, লাভ হয়নি, ক্ষতিও হয়নি। গরু বিক্রি করে শুধু টাকা নগদ করেছেন।
তারা বলেন, শুধু উত্তরবঙ্গেরই অন্তত ১০ হাজার গরু অবিক্রীত রয়ে গেছে। শত শত ট্রাকে গরু ফিরিয়ে আনছেন ব্যবসায়ীরা।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ আরও সহজ করতে কৌশলগত অংশীদারিত্বে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায় এবং স্প্লিটপে।আজ ২০ সেপ্টেম্বর ঢাকায় উপায়-এর ...
স্টাফ রিপোর্টার: দেশে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের উৎপাদন ও সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই অর্থায়নের ফলে কোম্পানিটি তাদের ইনসুলিন উৎপাদন সক্ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই দাম ...
সব মন্তব্য
No Comments