স্টাফ রিপোর্টার: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিটি বাড়ির আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তার পাশে ব্যাপক বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম আব্দুর রাজ্জাক। মঙ্গলবার ৩০ জুন দুপুরে মিরপুর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি। গাছ লাগান, পরিবেশ বাঁচান।’ পরিকল্পিতভাবে বেশি গাছ লাগানো গেলে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমবে এবং একটি সুস্থ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেন তিনি। সবুজায়ন শুধু পরিবেশ নয়, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রত্যেক নাগরিককে নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বক্তব্য শেষে এ বি এম আব্দুর রাজ্জাক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশার মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ, প্রধান শিক্ষক আহমাদ হোসাইন, সহকারী প্রধান শিক্ষক মোছাম্মৎ আনজুয়ারা, স্কুল শাখার প্রধান গোলাম মোস্তফা আকন্দসহ শিক্ষক-শিক্ষিকা ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
লরাহাদ সুমন,বরিশাল ব্যুরো : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছ ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে শিয়ালের আক্রমণে ৭ জন আহত হয়েছেন। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত হয়েছে। পরে তারা রাতেই পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গিয ...
সব মন্তব্য
No Comments