বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পিকআপ চাপায় ফৌজিয়া আফরিন নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
২৫ মার্চ মঙ্গল সকালে বকশীগঞ্জ- কামালপুর মহা সড়কে হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। বকশীগঞ্জ থানা পুলিশ নিহত ফৌজিয়া আফরিনের লাশ উদ্ধার করেছে।
নিহত ফৌজিয়া আফরিন বকশীগঞ্জ উপজেলার মধ্য ঘাষিরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার ঘাষিরপাড়া গ্রাম থেকে মঙ্গলবার সকাল সাড়ে সাত ঘটিকার সময় নিজ কর্মস্থল রহিমা সালাম স্কুল এন্ড কলেজে ভ্যানগাড়ী যোগে আসছিলিনে ফৌজিয়া আফরিন(৩৬)।
আসার পথে বকশীগঞ্জ- কামালপুর মহা সড়কে হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিক আপ এর সাথে ধাক্কা লেগে পিকআপ চাপায় গুরুত্বর আহত হয় স্কুল শিক্ষক ফৌজিয়া আফরিন।
পরে চিকিৎসার জন্য বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ফৌজিয়া আফরিন বকশীগঞ্জ উপজেলার মধ্য ঘাষিরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments