বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০.৩০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে আলোচনা সভা, শহীদ স্মৃতিস্তম্ভে ও বিশ^দ্যিালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, মসজিদে দোয়া ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব।
আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় অন্যান্যের বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, প্রক্টর ও আইন অনুষদের ডিন ড. মোঃ রাজিউর রহমান, বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা, স্বাধীনতা দিবস হলের প্রভোস্ট মোঃ আব্দুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মজনুর রশিদ, শামসুল আরেফিন, ইলেক্ট্রক্যিাল এন্ড ইলেক্টনিক ইঞ্জিনিয়রিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজিব, অফিসার্স এসোসিয়েশনের কার্যকরী সদস্য তরিকুল ইসলাম, শিক্ষার্থী কারিমুল হক, শেখ ফাহিম প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আবু সালেহ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ প্রতিষ্ঠায় শহীদ বুদ্ধিজীবীদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
আলোচনা সভার সভাপতি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুব তাঁর বক্তব্যে বলেন, একটা জাতির বুদ্ধিজীবী হত্যা করা যায়না, তার প্রমাণ ২০২১ সালের উন্নয়নশীল বাংলাদেশ। একটি জাতির জন্য বুদ্ধিজীবী অপরিহার্য। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সমগ্র বিশ্বের একজন বুদ্ধিজীবী, কারণ তিনি ছিলেন সারা বিশ্বের নিপিড়ীত জনগণের প্রতিনিধি।
অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯.৩০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কিউ এম মাহবুবের নেতৃত্বে উপজেলা চত্বরে জয়বাংলা পুকুর পাড়স্থ শহিদ স্মৃতিস্তম্ভে এবং সকাল ১০.০০ টায় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী সমিতি, বিভিন্ন বিভাগ ও হল শ্রদ্ধাঞ্জলি নিবেদন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়া শেখ রাসেল হলে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ টায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ‘Professional Master of Population Health (MPH) Program’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ...
সব মন্তব্য
No Comments