কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় এক কৃষকের জালে আটকা পড়েছে রাসেলস ভাইপার সাপ। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের বৌলতলী গ্রামের কৃষক নূর হাওলাদারের জালে এ সাপটি আটকা পড়ে। এটির দৈর্ঘ্য ৫ ফুট। সাপটি ধরা পড়ার খবরে দেখতে শতশত মানুষ ভীর করে ওই বাড়ীতে।
কৃষক নুর হাওলাদার জানান, সাপটি বাড়ীর উঠানে বিছানো জালে আটকা পড়ে। সাপটির উপর লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করার পর এটি অনেকটা দূর্বল হয়ে পড়ে। এরপর একটি প্লাস্টিকের কৌটায় সাপটি জীবিত অবস্থায় সংরক্ষণ করেছেন। তবে বন বিভাগ কিংবা এ্যানিলেম লাভার্স এর সদস্যরা নিতে আসলে তাদের দিয়ে দিবে বলে তিনি জানান।
একই এলাকার শাহিন চৌকিদার জানান, এই প্রথমবারের মতো এই সাপ দেখলাম। এর আগে ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক এই সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ বলে তিনি ধারনা করছেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্য বায়জিদ মুন্সী জানান, আমাদের একটি টিম ঘটনাস্থল যাচ্ছে। সাপটিকে প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে হন্তান্তর করা হবে।এ বিষয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ড.শংকর চন্দ্র অধিকারী সাংবাদিকদের জানান, রাসেলস ভাইপার সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে যদি আঘাত করে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে সাপে কাটার চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments