জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আসিফ হোসাইন আকাশ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান।
শনিবার ( ৯ সেপ্টেম্বর) সাবেক সভাপতি ফরিদুন্নবী সুরুজ ও সাধারণ সম্পাদক নুসরাত সুলতানা শিমু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন, অনন্যা রয়,সাকিব ইকবাল শোভন, মারিয়া হাইদার শান্তা, আশরাফুল ইসলাম, আফসিন সুলতানা অ্যামি, মুস্তাহিদুর রহমান, সাইদুজ্জামান সিধু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, শরিফুল ইসলাম ইমন, ফরহাদ হোসেন, ফারিহা তুনজি, মেহেদি হাসান ইমন, ইফতে সাকিব তন্ময়, আসাদুজ্জামান নূর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন, সৌমিক সরকার, সাবরিনা সুলতানা সুরতী, মাহফুজ রুহিন,মোঃ মিনহাজ উদ্দিন, সামিউল সাকিব,ফারিয়া হোসাইন লাবন্য, শুভ্রা রায়, মুনতাহা, জাকারিয়া, আশিকুর রহমান।
এছাড়া কমিটিতে কোষাধ্যক্ষ ইমরান হোসেন, দপ্তর সম্পাদক তাজমুল হোসেন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংস্কৃতিক সম্পাদক আকাশ কুমার বিশ্বাস, ক্রিড়া সম্পাদক হেদায়েত রহমান, আইন বিষয়ক সম্পাদক ইসরাত জাহান গোধূলি, ধর্ম সম্পাদক মাসুম, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক শরিফ, ছাত্রী বিষয়ক সম্পাদক অদিতি, গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তানজিম, তথ্য ও গবেষণা সম্পাদক রাকিন রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক রাহাত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক তানিয়া, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক হুমাইর সিদ্দিকা,আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফরিন আফরোজ মিম্মা, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক হিসেবে আল আসিফ মনোনীত হয়েছেন।
এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর জেলার ২০২১-২২ শিক্ষাবর্ষের ( ৫১ ব্যাচ) সকল শিক্ষার্থীদের এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা সমিতির কার্যক্রম ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে সভাপতি আসিফ হোসাইন আকাশ বলেন, যশোর জেলা থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর পাশে সবসময় জেলা সমিতি ছিল। সেই ধারা অব্যাহত থাকবে বরং আমি আশা রাখি এই ধারা আরও বেগবান করে জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা করব।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments