মো.পাভেল ইসলাম রাজশাহী: মানষিক যন্ত্রনা সইতে না পেরে রাজশাহীর চারঘাটে নাছিমা বেগম (৫০) নামের এক বৃদ্ধা গায়ে আগুন লাগিয়ে মৃত্যু বরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।
সোমবার গভীর রাতে নিজ বাড়ীর ছাদের উপর খড়ে আগুন লাগিয়ে সে মৃত্যু বরণ করেছে বলে দাবি তার পরিবারের। সংবাদ পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম পরিবারের উদ্ধৃতি দিয়ে জানান, নিহত বৃদ্ধা নাছিমা বেগম দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভুগছিলেন। তার চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা একাধিকবার পাবনা মানষিক হাসপটাতালে চিকিৎসাও করিয়েছেন। কিন্তু তাতেও কোন সুফল পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে মনে হচ্ছে মানষিক ভাবে বিপর্যস্তের কারনে নিজেকে শেষ করে দিতে হয়ত বাড়ীর ছাদে খড়ের সঙ্গে আগুন ধরিয়ে দিয়ে মৃত্যু বরন করে থাকতে পারেন। তবে সার্বিক বিষয়ে আমরা তদন্ত করছি। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
এ দিকে নিহতের স্বামী আব্দুস সালাম এ প্রতিবেদককে জানান,তার স্ত্রী বাড়ীতে বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচারন করতেন। এ নিয়ে পাবনা মানষিক হাসপাতালে চিকিৎসা করিয়েছিলাম। কিন্তু কোন কাজ হয়নি। বাড়ীতে এসে সে বিভিন্ন সময় লোহার রডসহ বিভিন্ন জিনিস দিয়ে একাধিকবার মৃত্যুর চেষ্টা করেছিলেন। তারই ধারাবাকিতায় বাড়ী লোকজনের অগোচরে সোমবার গভীর রাতে নিজ বাড়ীর ছাদে থাকা খড়ের পালায় আগুন ধরিয়ে দেন।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments