ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কয়েক দফা মারামারির ঘটনায় ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
কমিটিতে চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। কমিটিকে দ্রততম সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যত করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, আমি এ বিষয়ে এখনো বিস্তারিত জানি না। আমাকে কয়েকজন ফোন করে জানতে চাইছিলো। আমাকে যদি আহবায়ক করে চিঠি পাঠানো হয় তাহলে অবশ্যই আমি আমার দায়িত্ব পালন করবো।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, এখনো চিঠি কমিটির নিকট পৌঁছানো হয় নি। ক্যাম্পাস দু'দিন অফ থাকবে তাই শনিবার ক্যাম্পাস খোলার পর আমরা চিঠি সকলের নিকট পৌঁছে দিবো।
উল্লেখ্য গত মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দফায় দফায় ক্রিকেট ও ফুটবল খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments