স্টাফ রিপোর্টার: রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করেছে ডিএমপির এর তেজগাঁও থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলো-১. মো. জনি (২৭) ২. মো. লিটন (১৮) ৩. মো. শরীফ মোল্লা (৪০) ৪. মো. জামাল (৫০) ৫. মো. মনির ৬. মো. সোহাগ মিয়া (৩২) ৭. মো. নাজমুল (১৯) ৮. মো. সাকিব (২০) ৯. মো. রায়মন (২৬) ১০. মো. আব্দুর রহমান (১৯) ১১. মো. সোহেল হোসেন (২১) ১২. মো. তুহিন (১৮) ১৩. মো. মেহেদি হাসান (২১) ১৪. মো. আরিফ গাজী (২৩) ১৫. মো. আকাশ (২২) ১৬. মো. খায়রুল ১৭. মো. রুবেল ১৮. মো. মুহিন (১৫) ১৯. মো. মিঠু (২৩) ২০. মো. নাইম ইসলাম (১৯) ২১. মো. নাজমুল হোসেন (১৭) ২২. মো. জনি ইসলাম (১৮) ২৩. মো. সুমন (২০) ২৪. মো. মামুন হাসান (২০) ২৫. মো. রিপন (৩৪) ২৬. মো. সুজন (২৬) ২৭. মো. ফারুক (৫০) ২৮. সুবেল মিয়া (২৪) ২৯. শুভ কুমার দাশ (২১) ও ৩০. সোহান গাজী (১৯) ।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫ খ্রি.) বিশেষ অভিযান পরিচালনা করে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত, সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং থানার অফিসার ইনচার্জ-এর তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments