জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী :রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে চায় না রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
শিক্ষার্থীরা বলছেন, রাবির অধিভুক্ত হওয়ার ফলে সেশনজট পড়তে হবে, এছাড়া ফল প্রকাশসহ নানা ভোগান্তিতে পড়তে হবে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা এই সমস্যাগুলো দেখে আসছেন। তাদের থেকে কর্তৃপক্ষে শিক্ষা নেওয়া দরকার ছিল। অধিভুক্তির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে করা হয়নি।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘ভালো কিছু চিন্তা করলে ভালো কিছু হবে। আমরা কেবলই চিঠি পেয়েছি। এখন বিশ্ববিদ্যালয় বন্ধ, খুললে আমরা বসব। তখন এ বিষয়ে সম্পর্কে বলতে পারব।’
তিনি আরও বলেন, ‘আমাদের অধিভুক্তি কেন প্রয়োজন সেটি সরকার বলতে পারবেন। নিশ্চিত শিক্ষা মন্ত্রণালয় ভালো কিছু ভেবেছে বলেই আমাদের দেওয়া। তবে আমরা এইটুকু বলতে পারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো কলেজ ইন্সপেক্টর অফিস আছে। আমাদের অবকাঠামো আছে, অভিজ্ঞতা আছে। ভালো কিছু হবে। আমরা বসব, এরপরই বুঝতে পারব এটি কীভাবে রান করা হবে। তবে আমি আশা করি বেশ ভালোই হবে।’
এর আগে গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার সই করা এক প্রজ্ঞাপনে রাজশাহীর চারটি কলেজকে রাশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া কলেজগুলো হলো রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments