বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে প্রকাশ্যে দুই ব্যাবসায়ী রাম দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে মোহন কুমার, বিশাল কুমার ও নয়ন কুমার নামে তিন সন্ত্রাসী। ১৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে পৌর শহরের পশ্চিমবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, বকশীগঞ্জ পৌর শহরের ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমানের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। বুধবার দুপুরে ব্যবসায়ী আবু সাইদ ও মিজানুর রহমান তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলে মালামাল ঠিক করার সময় একই এলাকার মোহন কুমার, বিশাল কুমার ও নয়ন কুমার নামে তিন সন্ত্রাসী রাম দা উচিয়ে আবু সাইদ ও মিজানকে কুপিয়ে হত্যা করতে যায়। পুলিশ ও জনসাধারণের সহায়তায় সন্ত্রাসীদের কবল থেকে আবু সাইদ ও মিজান জীবনে রক্ষা পায়।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকিল আহমেদ জানান, পুলিশ পরিস্থিতি নিয়নত্রনে এনেছে। ঘটনাস্থলে পুলিশ ডিউটি চলমান আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments