বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় সাড়ে সাত’শ বছরের প্রাচীন উপমহাদেশের প্রথম হাদিস চর্চা কেন্দ্রের গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে ধ্বংসপ্রায় প্রাচীর গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কবি রহমান মুজিব, সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংস্কৃতিক সংগঠন চারণ-এর সভাপতি মো. বেলায়েত হোসেন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় আনুমানিক ১২৭৮ খ্রিষ্টাব্দে উজবেকিস্তান থেকে আগত প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা একটি হাদিস চর্চা কেন্দ্র গড়ে তুলেছিলেন। এর খুব নিকটেই ছিল একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান ‘ইসলামিক একাডেমি’, যার অধ্যক্ষ ছিলেন শরফুদ্দিন আবু তাওয়ামা। তিনি সোনারগাঁয়ে এসেছিলেন ১২৭৪ সালে, ইন্তেকাল করেন ১৩০০ সালে। ওই সময় দেশ-বিদেশে এটির ব্যাপক পরিচিতি ছড়িয়ে পরে। এ চর্চা কেন্দ্রটির পাশেই ছিল একটি সমৃদ্ধ গ্রন্থাগার। বর্তমানে এর ধ্বংসাবশেষ টিকে রয়েছে। অবিলম্বে এ গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদটি সংস্কার ও সুরক্ষার দাবি জানান বক্তারা।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments