উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিশুর সহ এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ০৫ মে ২০২৬ মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহন-এর একটি বাস (রেজি: ঢাকা মেট্রো-ব-১২-৩৬৭১) দ্রুত ও বেপরোয়া গতিতে চলার সময় স্কুল শিক্ষার্থী শিশু সহ দুই পথচারীকে ধাক্কা দিয়ে ঘাতক বাসটি পালিয়ে যায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন রোকসোনা ইয়াসমিন (৬৩) ও স্কুল শিক্ষার্থী আরফা (৭)।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— রোকসোনা ইয়াসমিন (৬৩), স্বামী মৃত কাজী পান্নু মিয়া এবং স্কুল শিক্ষার্থী শিশু আরফা (৭), পিতা রুবেল কাজী। তাদের বাড়ি উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায়।
জানা গেছে, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়া প্রবাসী।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ উপস্থিত হয়। উজিরপুর মডেল থানা অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম জনান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘাতক বাসটি পালিয়ে গেলেও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
সব মন্তব্য
No Comments