বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২শ মানুষের মাঝে আর্থিক উপহার বিতরণ করেছে উপজেলা নাগরিক পরিষদ।
মঙ্গলবার (২৫ মার্চ ২০২৫) সকাল সাড়ে ১১টায় শহরের ভানুগাছ রোডের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-এর পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম সেবা।
শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী মোহিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও যুক্তরাজ্য প্রবাসী সাজন মিয়া।
আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও উপজেলা নাগরিক পরিষদের সিনিয়র সহসভাপতি মোসাব্বির আল মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, উপজেলা নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক শাহ জাবের উদ্দিন আহমদ, মো. সাহারার ইসলাম রুহিন ও দৈনিক জনতা পত্রিকার প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম হাসান সহ সাংবাদিকরা ও বিশিষ্টজন।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments