ডেস্ক রিপোর্ট: ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলার আজকে দুই টি ম্যাচ রয়েছে। এরমধ্যে মঙ্গলবার দিবাগত ( ২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে রিয়েল মাদ্রিদ-জুভেন্টাস এবং বুধবার (২ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৭টায় জর্জিয়ার আটলান্টা মার্সিডিস-বেনজ স্টেডিয়ামে ডর্টমন্ড-মন্টেররেঈ মধ্যেকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দিয়ে রাউন্ড অব ১৬ শেষ হবে।
পরবর্তী ম্যাচগুলো সময়সূচি-
প্রথম রাউন্ডের খেলা ২৭ জুন শেষ হয়েছে। এরপর কোয়ালিফাইট ১৬টি দল নিয়ে ২৮ জুন দ্বিতীয় রাউন্ড , নটআউট পর্ব শুরু হয় । শেষ হবে ১ জুলাই দিবাগত রাতে।
কোয়ার্টার ফাইনাল ৪ ও ৫ জুলাই অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ৮ ও ৯ জুলাই অনুষ্ঠিত হবে। এবং ১৩ জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফিফা ক্লাব বিশ্বকাপ , ফিফা আয়োজিত আন্তর্জাতিক ক্লাব ফুটবল প্রতিজোগিতা। ২০০০ সাল থেকে ফিফা ক্লাবকাপ হয়ে আসছে। ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ টূর্নামেন্টটি ২১তম আসর। এবারের আয়োজক আমেরিকা। এবং সম্প্রসারিত নতুন বিন্যাসে প্রথম প্রতিযোগীতা। এবার ২০২৫ ফিফা ক্লাব কাপ ৩২ টি দল অংশগ্রহণ করছেন। যার মধ্যে রয়েছে ৪টি মহাদেশীয় প্রতিযোগিতার বিজয়ী দলগুলো।
২০২৩ সালের এ আয়োজনে শিরোপা বিজয়ী ম্যানচেস্টার সিটি।
১৪ জুন এবারের আসরের পর্দা উঠছে। আগামী ১৩ জুলাই ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে এবারের আসরের পর্দা নামবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া অন্য ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের ১২টি শহরে অনুষ্ঠিত হবে।
২০২৫ ফিফা ক্লাবকাপে যে সব দলগুলো রয়েছে-
এশিয়া (এএফসি): আল হিলাল (সৌদি আরব), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), আল আইন (সংযুক্ত আরম আমিরাত) ও উলসান (দক্ষিণ কোরিয়া)।
অফ্রিকা (সিএএফ): আল-আহলি (মিসর), ওয়াইদাদ (মরক্কো), এসপেরানস দি তিউনিস (তিউনিসিয়া) ও মামোলোদি সানডাউনস (দক্ষিণ আফ্রিকা)।
উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান (কনক্যাকাফ): মনটেরি (মেক্সিকো), সিয়াটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র), পাচুয়া (মেক্সিকো) ও লস অ্যাঞ্জেলেস এফসি (যুক্তরাষ্ট্র)।
দক্ষিণ আমেরিকা (কনমেবল): পালমেইরান (ব্রাজিল), ফ্লামেঙ্গো (ব্রাজিল), ফ্লুমিনেজ (ব্রাজিল), বোতাফোগো (ব্রাজিল), রিভার প্লেট (অর্জেন্টিনা) ও বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা)।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments