বোরহান উদ্দীন রব্বানী, জাবি প্রতিনিধি: আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্য বলেছেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিছিয়েছেন, 'একাই মুক্তি পেলে হবে না, সবাইকে নিয়ে মুক্ত হতে হবে'। দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর সংগ্রাম ১০০ বছর পরও জীবিত রয়েছে। এখনও তার সংগ্রামী জীবন শোষিত মানুষেরদের উজ্জীবিত করে।'
মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যবর্তন দিবস উপলক্ষে আয়োজিত 'আগামীর বাংলাদেশের সংস্কৃতি চর্চা' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এই সেমিনার আয়োজন করে।
সেমিনারে আগামীর বাংলাদেশের সংস্কৃতি চর্চা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট সহকারী অধ্যাপক কথাসাহিত্যিক ড. হামিম কামরুল হক।
সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক কবি শামীম রেজা বলেন, 'বঙ্গবন্ধু ছিলেন ব্যক্তিত্বে ও আর্দশে অতুলনীয়।' এছাড়া তিনি বঙ্গবন্ধুর সামগ্রিক জীবন নিয়েও সংক্ষেপে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ঈশিতা আকতার, কলকাতার বিদ্যানগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি বনানী চৌধুরী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
সব মন্তব্য
No Comments