স্টাফ রিপোর্টার: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক প্রতিষ্ঠান বিওয়াইডি গ্লোবাল র্যাঙ্কিংয়ে ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। সেন্টার অব অটোমোটিভ ম্যানেজমেন্ট (সিএএম) কর্তৃক প্রকাশিত ‘অটোমোটিভ ইনোভেশনস রিপোর্ট ২০২৬’-এ শীর্ষস্থান অধিকার করার মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো চীনা অটোমোবাইল উৎপাদক প্রতিষ্ঠান এ সাফল্য পেল।
সিএএমের ২২তম সংস্করণের এই প্রতিবেদনে নিজস্ব ‘এম.ও.বি.আই.এল’ পদ্ধতি ব্যবহার করে ৩৬টি বৈশ্বিক অটোমোটিভ গ্রুপের ৮৬৭টিরও বেশি উদ্ভাবনকে মূল্যায়ন করা হয়। ম্যাচিউরিটি, অরিজিনালিটি, উপযোগিতা ও ইনোভেশনের ভিত্তিতে বিশ্লেষণ শেষে বিওয়াইডি ১৫৭.২ ইনডেক্স পয়েন্ট অর্জন করে সর্বোচ্চ স্কোর নিশ্চিত করে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ববর্তী চ্যাম্পিয়ন ভক্সওয়াগেন গ্রুপ (১৪৩.১ পয়েন্ট) ও মার্সিডিজ-বেঞ্জ গ্রুপকে (১৩৪.২ পয়েন্ট) ছাড়িয়ে বৈশ্বিক অটোমোটিভ উদ্ভাবনের শীর্ষে উঠে এসেছে।
বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোটিভ গ্রুপ হওয়ার পাশাপাশি বিওয়াইডি ‘মোস্ট ইনোভেশন ভলিউম ব্র্যান্ড ২০২৬’-এর স্বীকৃতিও পেয়েছে। ১০৫-এর বেশি ইনোভেশন ইনডেক্স পয়েন্ট নিয়ে প্রতিষ্ঠানটি রেনল্ট ও টয়োটার মতো সুপ্রতিষ্ঠিত বৈশ্বিক ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিফাইড পাওয়ারট্রেন, ইন্টেলিজেন্ট ড্রাইভিং সিস্টেম এবং প্রতিষ্ঠানটির একাধিক ‘ওয়ার্ল্ড-ফার্স্ট ইনোভেশন’ এই সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
এই স্বীকৃতি সাসটেইনেবল মবিলিটির দিকে বৈশ্বিক রূপান্তরে বিওয়াইডির ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরে। ব্লেড ব্যাটারি, ডিএম-আই সুপার হাইব্রিড সিস্টেম, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস) ও পরবর্তী প্রজন্মের মবিলিটি সল্যুশনের মতো প্রযুক্তিতে ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানটি ইভি ইন্ডাস্ট্রিতে নতুন মানদণ্ড স্থাপন করছে।
বিওয়াইডি যখন বাংলাদেশসহ বিশ্ববাজারে তার উপস্থিতি আরও বিস্তৃত করছে, তখন এ অর্জন উদ্ভাবনী ও সাসটেইনেবল মোবিলিটিকে সবার জন্য আরও সহজলভ্য করে তোলার প্রতি তাদের প্রতিশ্রুতিকে দৃঢ়ভাবে তুলে ধরে। সম্প্রতি বিওয়াইডি বাংলাদেশ দুটি ভেহিকল ডেলিভারি মেগা-ইভেন্টের মাধ্যমে ৯০টি এনইভি সরাসরি ক্রেতাদের কাছে হস্তান্তর করেছে, যা দেশে সাসটেইনেবল মোবিলিটি নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments