স্টাফ রিপোর্টার: ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) আইসিসির দুই প্রতিনিধি সরাসরি বিসিবির সঙ্গে এ বৈঠকে অংশ নেন।
বৈঠকে বিসিবি তাদের আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয়। এ কারণে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব আবারও আইসিসিকে জানানো হয়েছে
বৈঠকে সম্ভাব্য সমাধান হিসেবে গ্রুপ পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়েছে। এতে করে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাভিত্তিক গ্রুপে খেলতে পারে, তাহলে ভারতে খেলতে না যাওয়ার জটিলতা অনেকটাই কমতে পারে বলে মনে করছে বিসিবি। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
আইসিসির প্রতিনিধিরা বিসিবির বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি নিয়ে আরও আলোচনা ও পর্যালোচনার আশ্বাস দেন। দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী হলেও, বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।
উল্লেখ্য, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা থাকায় বিষয়টি এখনো আলোচনার টেবিলেই রয়ে গেছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments