তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর থানা পুলিশের জোরালো অভিযানে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। অভিযানে ৬ ভরি সোনার গহনা ও ছয় কেজি ওজনের পিতল-কাঁসার থালা-বাসনসহ তিন চোরকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত চোরেরা হলেন, উপজেলার গোল্লাপাড়া এলাকার নাজমুল (২৭) ও একই এলাকার আজাহার আলী (৪২) এবং সদরের ঠাকুরপুকুর এলাকার পীর সাহেব (৪৮)।
তানোর থানা পুলিশ সূত্রে জানা যায়, তানোর সদরের গোল্লাপাড়া এলাকার বিকাশ চন্দ্র বিশ্বাসের বাড়ি থেকে গত ৩০ আগস্ট দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা সোনার গহনা, পিতল-কাঁসার থালা-বাসনসহ বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় বাড়ির মালিক বিকাশ চন্দ্র থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে রাজশাহীর এসপি সাইফুর রহমান ও গোদাগাড়ী সার্কেলের এএসপি সোহেল রানার দিক নির্দেশনায় ওসি আব্দুর রহিম ও এসআই ইমরান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এবং চাপাইনবাবগঞ্জে অভিযান পরিচালনা করে চোরাই মালামাল উদ্ধারসহ তানোর সদর থেকে চোর আজাহার আলী ও পীর সাহেবকে এবং মোহনপুর উপজেলা থেকে চোর নাজমুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি আব্দুর রহিম আরও বলেন, আইনী প্রক্রিয়া শেষে গ্রেপ্তার তিন চোরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments