রংপুর অফিস: কুড়িগ্রামের রাজারহাটে বাবার নামে চুরির ‘মিথ্যা অপবাদের’ প্রতিবাদ করায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেল ৪টার দিকে গিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক খন্দকার আরিফ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রাখতে দেখেছি। তার উপস্থিতিতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের নামও জানিয়েছে ভুক্তভোগী কিশোরী।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী ওই কিশোরীর ছোটবোন আশামনি (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। তার দাদি নাতনির চিকিৎসার খরচের জন্য ওই কিশোরীর বাবাকে একটি গরু দেন। পরে ওই কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের (সাবেক ইউপি সদস্য) ওই কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানেই নবম শ্রেণির ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়।
ভুক্তভোগী কিশোরী জানায়, অপবাদের প্রতিবাদ করতে এবং দাদির সঙ্গে দেখা করতে এলে আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল ১০টার দিকে তাকে বেঁধে রাখে। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং মারধর করে হাঁটুতে, গলায় এবং পিঠে জখম করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তছলিম উদ্দিন বলেন, আমি বিষয়টি নিয়ে তদন্তের কাজ করছি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বাবার বিরুদ্ধে চুরির অপবাদের প্রতিবাদ করায় এক কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মমেনা বেগম নামে এক নারীকে আটক করেছে। পুলিশ বাকি দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments