স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৭১ হাজার ৯৩৪ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। শনিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর সভায় শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণকারের ভ্যাটসহ মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬২২ টাকা। আগের দিন ১৯ জুন এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। সে হিসেবে একদিনে দাম কমেছে ৭১ হাজার ৯৩৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা। কমেছে ৬৮ হাজার ৮০৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি এখন ১ লাখ ২৮ হাজার ১০৬ টাকা, আগের দাম ছিল ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা। এখানে কমেছে ৫৯ হাজার ৩৩৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫ হাজার ৮০৪ টাকা। আগের দিন এই মানের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা, কমেছে ৪৭ হাজার ৩৪৪ টাকা।
রৌপ্যের ক্ষেত্রে ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যাঙ্কারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৬৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৯৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। রৌপ্যাঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত জানানো হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দাম বহাল থাকবে। মনিটরি ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments