রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের বিধি নিষেধ কার্যকর ও জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখছে থানা পুলিশ। ২৯ জুন মঙ্গলবার দিনভর থানার ওসি মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে পৌর শহরের রায়েরহাট ব্রিজের ঢাল,টিঅ্যান্ডটি মোড়,ফেরীঘাট ও বন্দরবাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে গনপরিবহন চলাচল বন্ধ করা ও মাস্ক ব্যবহার নিশ্চিত করা সহ স্বাস্থ্যবিধি মেনে চনতে সচেতনতামূলক মাইকিং করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে থানার ওসি মোঃ হেলাল উদ্দিনের কঠোর এ পদক্ষেপকে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দসহ স্থানীয় সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন ।
স্টাফ রিপাের্টার: সৌদি আরবে হুতিদের চলমান বিমানবন্দর-কেন্দ্রিক হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, মানসিক সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসাসেবার পাশাপাশি দারিদ্র্য, বেকারত্ব ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মতো সামাজিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলা ...
স্টাফ রিপোর্টার: পূর্ব-মধ্য এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে যাত্রীদের নিরাপত্তা তল্লাশিতে যুক্ত হচ্ছে বিমানবন্দরের আদলে আধুনিক ব্যবস্থা। স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের শরীরে ধাতব বস্তু শনাক্ত করতে বসানো হবে আর ...
সব মন্তব্য
No Comments