স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদের নির্বাচনআজ রাজধানীর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণে তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক এবং জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে আরও দুই জন পরিচালক বোর্ডে যুক্ত হয়েছেন।
এই নির্বাচনের মাধ্যমে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। দীর্ঘদিন বেদেশে কাজ করলেও তিনি সাম্প্রতিক বছরড়ুলোতে দেশের ক্রিকেট প্রশাসনে সক্রিয় হয়ে ওঠেন।
এদিকে , সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন বিসিবির সাবেক সভাপতি ও তাজীয় দলের প্রাক্তন ক্রিকেটার ফারুক আহমেদ।
বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন হয় তিনটি ক্যাটাগরি থেকে:
ক্লাব প্রতিনিধি
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা প্রতিনিধি
বিশেষ কোটাধারী (শিক্ষা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান প্রভৃতি)
এই ক্যাটগরি অনুযায়ী নির্বাচিত ২৩ জন পরিচালককে নিয়ে গঠিত হয় বিনিবির বোর্ড। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ দুইজন পরিচালক মনোনীত করে। ফলে মোট ২৫ সদস্য বিশিষ্ট বিসিবি পরিচালনা পর্ষদ।
সভাপতি পদের জন্য এবার দুটি প্রার্থীতা জমা পড়ে। একদিকে ছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল অন্যদিকে ছিলেন বোর্ডের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন। বতে শেষ মুহূর্তে সালাউদ্দিন প্রার্থীতা প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্ভিচিত হন আমিনুল ইসলাম বুলবুল।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments