নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে শিশুটি প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার পর থেকেই সপরিবারে পলাতক রয়েছেন ওই শিক্ষক।
অভিযুক্ত আমান উল্লাহ সাগর উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ‘হযরত ফাতেমাতুজ জোহুরা মহিলা কওমি মাদ্রাসা’র পরিচালক ও শিক্ষক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন। শিশুটি নানির বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। অভিযোগ অনুযায়ী, গত বছরের (২০২৫) নভেম্বর মাসে শিক্ষক আমান উল্লাহ ওই শিশুকে ধর্ষণ করেন এবং কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকি দেন। লোকলজ্জা ও ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন নজরে এলে মা সিলেট থেকে ফিরে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং বিষয়টি প্রকাশ পায়। পরে পরীক্ষা-নিরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির গর্ভের বয়স প্রায় ২৭ সপ্তাহ। তার শারীরিক গঠন অনুযায়ী এই গর্ভাবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রক্তে হিমোগ্লোবিন কম থাকায় স্বাভাবিক প্রসব বা অস্ত্রোপচার—উভয় ক্ষেত্রেই বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি রয়েছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, "আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবারকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হচ্ছে।"
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
পঞ্চগড় প্রতিনিধি: রাত পোহালেই মেয়ের বিয়ে। বাড়িতে চলছিল ধুমধাম করে বিয়ের আয়োজন। বরযাত্রীদের আপ্যায়নের জন্য গরু জবাইসহ শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন পরিবারের সদস্যরা। এরই মধ্যে বিদ্যুতের তার সর ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদী পৌরসভার টরকীরচর স্থায়ী বেঁদে পল্লীতে নারী ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় উভয় পক্ষের ...
সব মন্তব্য
No Comments