ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি
স্টাফ রিপোর্টার: হজের প্রাক-নিবন্ধনে হজযাত্রীদের আবশ্যিক তথ্য প্রদানের বিষয়ে নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ সংক্রান্ত পত্র জারি করা হয়।
পত্রে হজে গমনেচ্ছু বাংলাদেশি সব নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, হজে গমনের প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। প্রাক-নিবন্ধনকালে হজযাত্রীদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা বাংলাদেশি পাসপোর্ট বা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, সচল মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর জমা দিতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তির ক্ষেত্রে একটি ব্যাংক হিসাব ব্যবহার করা যাবে।
হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীর জন্য ব্যাংক হিসাব থাকা আবশ্যক বলে পত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া, ইতোপূর্বে যেসব হজযাত্রী প্রাক-নিবন্ধনকালে ব্যাংক হিসাবের তথ্য প্রদান করেননি, তাদের চূড়ান্ত নিবন্ধনের সময় অবশ্যই ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য গত ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি সরকার ঘোষিত রোডম্যাপ অনুসারে চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশের ৭ সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আল-কায়েদার দক্ষিণ এশীয় শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)-এর কর্মকাণ্ড, আঞ্চলিক ...
স্টাফ রিপোর্টার: রাজধানীবাসীর জন্য রাতে মেট্রোরেল ব্যবহারের সুযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীস ...
সব মন্তব্য
No Comments