ইবি প্রতিনিধি: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে ছাত্রলীগের মারধরে নির্মমভাবে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত ও দোয়া করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৭ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক পরিষদের সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বাস যোগে রওনা দিয়ে সন্ধ্যায় আবরার ফাহাদের বাড়িতে পৌঁছায়।
এরপর সেখানে মাগরিবের নামাজ আদায় করে আবরারের কবর জিয়ারত ও তার রুহের মাগফেরাত কামনা করেন শিক্ষার্থীরা।
জিয়ারত শেষে ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, শুধুমাত্র একটি ফেসবুক স্টাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতারা শুধুই আবরার ফাহাদকে নির্যাতনই করেননি বরং মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত নির্যাতন করেছে। আবরার ফাহাদ ভাই আমাদের জাতীয় ঐক্যের প্রতিক। তিনি তার জীবন দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে সকলকে এক সুতোয় বাঁধতে পেরেছিলেন। আবরার ফাহাদ ভাইয়ের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইবির যারা এই স্বৈরাচার পতন আন্দোলনে ছিল তাদের ধন্যবাদ জানাই। আজ ফাহাদ ভাইয়ের মৃত্যুবার্ষিকী তাই আমরা তার জন্য দোয়া করতে এখানে এসেছি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments