বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হলো স্প্রিং২০২৪ সেমিস্টারের ক্লাব ফেয়ার। সোমবার, ৩০সেপ্টেম্বর ২০২৪ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গ্রীন রোডে ক্লাব ফেয়ারের আয়োজন করে ইউএপি’র ছাত্র কল্যাণ অধিদপ্তর।
ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান স্থপতি মাহবুবা হক ও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান যৌথভাবে ক্লাব ফেয়ারের উদ্বোধন করেন।
নবীন শিক্ষার্থীদেরসহ-শিক্ষা কার্যক্রমে অনুপ্রাণিত করতে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের কার্যক্রমের সাথে পরিচিত করার উদ্দেশ্যে সেমিস্টারের শুরুতে ক্লাব ফেয়ারের আয়োজন করা হয়।
এসময় অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপকড. শেখ আনোয়ার হোসেন, ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক ড. এএস এম মহসিন প্রমুখ।
উদ্বোধন শেষে মেলায় আগত অতিথিরা বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন।এসময় ক্লাব সদস্যরা ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।পরে বিচারক মণ্ডলীর দেয়া নম্বরের ভিত্তিতে ১৫টি ক্লাবের মধ্যে ৩টি ক্লাবকে সেরাস্টলের পুরস্কার তুলে দেয়া হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments