স্টাফ রিপোর্টার: খ্যাতিমান সঙ্গীতশিল্পী মুস্তফা জামান আব্বাসী আর নেই। শনিবার ( ১০ মে ) সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।মৃত্যুকালে শিল্পী আব্বাসীর বয়স হয়েছিল ৮৭ বছর।
শিল্পীর মেয়ে শারমিন আব্বাসী এখবর নিশ্চিত করে তার ফেসবুক পোস্টে লেখেন , আমার সোনা চান পাখি...আর দেখা হবে না?
মেয়ে শারমিন আব্বাসী গণমাধ্যমকে বলেন, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত কারনে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। আজ ভোর সাড়ে ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মুস্তফা জামান আব্বাসী ছিলেন সংগীত পরিবারে সন্তান। বাবা আব্বাসউদ্দীন আহমেদ পল্লীগীতির কিংবদন্তি শিল্পী। চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি, ভাওয়াইয়া, ভাটিয়ালি শিল্পী। বড় ভাই মোস্তফা কামালের মেয়ে নাশিদ কামালও একজন কন্ঠশিল্পী। বোন ফেরদৌসী রহমান দেমের প্রথিতযশা সংগীতজ্ঞ। মেয়ে শারমিন আব্বাসী একজন শিল্পী।
শিল্পী মুস্তফা জামান আব্বাসী ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তার শৈশব ও কৈশোরকাল কলকাতায় কেটেছে।
১৯৫৯ সালে ঢাকা বিশ্বিদ্যালয় থেকে বিএ অনার্স এবং ১৯৬০ সালে এমএ পাস করেন তিনি।
বেতার ও টেলিভিশনে সংগীতবিষয়ক বেশকিছু অনুষ্ঠান পরিচালনা করেছেন।
তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments