মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা বন্দর এবং তৎসলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ অন্যান্য আঈন-শৃংখলা বাহিনীর সদস্যদের সাথে আন্তরিক ভাবে কাজ করছে। দেশের সার্বিক আঈন-শৃংখলা সুরক্ষার জন্য সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সশস্ত্র বাহিনী মোতায়েনের পর থেকে আঈন-শৃংখলা পরিস্থিতির প্রভূত উন্নতি সাধিত হয়েছে। আমার বিশ্বাস খুব শীঘ্রঈ আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবো। ২৫ জুলাঈ বৃহস্পতিবার সকালে মোংলা বন্দর জেটি পরিদর্শনকালে বাংলাদেশ নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গণমাধ্যমকর্মীদের কথা বলেন।
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে আরো উপস্থিত ছিলেন খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক, মোংলা বন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান, মোংলা নৌঘাঁটির কমান্ডার ক্যাপ্টেন আমিরুল ঈসলাম, বাগেরহাট জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, বাগেরহাট পুলিশ সুপার আবুল হাসনাত খান প্রমূখ। এসময়ে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আরো বলেন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখার জন্য যেকোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড কিংবা দেশের স্বার্থ বিরোধী যেকোন অপতৎপরতা রোধকল্পে সশস্ত্র বাহিনী সেনা, নৌ ও বিমান বাহিনী আঈনশৃংখলার সকল সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। তিনি আরো বলেন আমাদের সকলের গর্বের পদ্মা সেতু চালু হ্ওয়ার পর দেশের দক্ষিণ অঞ্চলে বিশাল অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ কর্মচাঞ্চল্য গতিশীল রাখার জন্য মোংলা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাংবাদিকদের উদ্দেশ্যে নৌবাহিনী প্রধান বলেন দায়িত্বশীল মিডিয়ার কোন বিকল্প নেঈ। আপনাদের পেশাগত দক্ষতা দিয়ে দায়িত্বশীলতার মাধ্যমে সঠিক সংবাদ তুলে ধরবেন এবং দেশের নিরাপত্তা নিশ্চিতকল্পে সশস্ত্র বাহিনীর কর্মকান্ড ও আঈনশৃংখলা রক্ষা বাহিনীর কর্মকান্ডকে সার্বিক ভাবে সহযোগিতা প্রদান করবেন। আপনাদের সকলের সহযোগিতা পেলে আমরা শীঘ্রঈ এ পরিস্থিতি থেকে উত্তোরণ ঘটানো সম্ভব হবে। দেশকে পুনরায় উন্নয়ন এবং অগ্রগতির পথে এগিয়ে নিতে পারবো। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান বলেন পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। কারফিউ এখন একটা লম্বা সময়ের জন্য শিথিল করা হয়েছে। সার্বিক ভাবে আপামর জনসাধারণের সহযোগিতা পেলে, মিডিয়ার সহযোগিতা পেলে আমরা আঈনশৃংখলা বাহিনীর সদস্যরা একত্রিত ভাবে কাজ করে খুব তাড়াতাড়ি এ পরিস্থিতি থেকে উত্তোরণ ঘটাতে সক্ষম হবো। জনগণ স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রায় ফিরে যেতে পারবে। অর্থনীতি কর্মকান্ড পুনরায় বেগবান হবে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments