নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় মসলাজাতীয় ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ক্যাপসিকাম চাষ সম্প্রসারণে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বড় কাইলাটি গ্রামে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উন্নত জাতের ক্যাপসিকাম চাষ বিষয়ক এ মাঠ দিবসের আয়োজন করা হয়। ২০২৫–২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন প্রকল্পের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মুখশেদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনুমা নওরিন, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা রাখী পোদ্দার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উচ্ছাস পালসহ প্রায় দেড় শতাধিক কৃষক।
মাঠ দিবসে কৃষকদের উন্নত জাতের ক্যাপসিকাম চাষাবাদ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, উন্নত জাতের মসলাজাতীয় ফসল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ালে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে ৬০০টি তালবীজ বপন করেছেন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক মো. নুরুল ইসলাম। শুক্রবার (১১ সেপ্টেম্বর) শহরের জিলা স্কুলের সামনের পুকুর ...
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সব মন্তব্য
No Comments