বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের ৫২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ থেকে প্রতি বছর ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যকরী পরিষদ গঠিত হয়। এ ফেডারেশন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নের পাশাপাশি সরকারের নিকট শিক্ষকদের বিভিন্ন দাবি আদায়ের জন্য কাজ করে। গত ১৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ২০২২-২৩ সালের ২১ সদস্য বিশিষ্ট ফেডারেশনের কমিটি গঠন করার মিটিং অনুষ্ঠিত হয়। সে মিটিং এ কমিটি গঠন সম্পন্ন করা হয় যা অদ্য ৫ অক্টোবর ' ২০২২ প্রকাশিত হয় এবং নির্বাচিত নতুন নেতৃবৃন্দের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়। ফেডারেশনের নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আখতারুল ইসলাম এবং মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজামুল হক ভূইয়া। ফেডারেশনের নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: সাইয়েদুজ্জামান। অন্য দুজন কমিশনার ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ড. স্বপন চন্দ্র মজুমদার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহ।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments