ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের চাপায় ২ সিএনজির যাত্রীর মৃত্যু হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শশই নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের স্বপনের ছেলে সুমন (৩০) ও গৌরাঙ্গ নাথের ছেলে মোহন নাথ (৩১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯ টার দিকে মহাসড়কের শশই নামক স্থানে মাধবপুরগামী সিএনজি চালিত অটোরিকশাকে পিছন দিক থেকে ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির ২জন যাত্রী নিহত হয়। এসময় পিছন দিক থেকে আসা মাইক্রোবাসের ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে করে মাইক্রোবাসের ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করা হয়। খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর গামী সিএনজি অটোরিকশাকে একই দিকে যাওয়া ট্রাক পিছন দিয়ে চাপা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এসময় ট্রাকের পিছনে মাইক্রোবাসের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়। নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধারের পর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments