রাজশাহী অফিস : ভারতে পালিয়ে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলামকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (১৭ জুন) বেলা ১১টার দিকে পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে উপস্থিত হলে সফটওয়্যার যাচাইয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার তথ্য পাওয়া যায়। পরে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতার জুবায়ের ইসলাম (৫৮) রাজশাহীর তানোর উপজেলার সাদিপুর গ্রামের মৃত আবু বাক্কারের ছেলে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশের টু-আইসি তারেক মাহমুদ জানান, নিয়মিত চেকপোস্ট যাচাইয়ের সময় তানোর থানায় দায়েরকৃত দুটি মামলার তথ্য পাওয়া যায় জুবায়ের ইসলামের নামে। এরপরই তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সেপ্টেম্বরে তানোর থানায় দায়ের হওয়া মামলাগুলোতে জুবায়ের ইসলামের বিরুদ্ধে সংঘর্ষ, হামলা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অভিযোগ রয়েছে। মামলাগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments