স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিচালক পদের জন্য দাখিল করা মনোনয়নপত্র তিনি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন।
বুধবার (১ অক্টোবর) ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। শেষ দিনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে বিসিবি নির্বাচনের দৌঁড় থেকে নিজেকে সরিয়ে নেন তামিম।
এ বিষয় তামিম ইকবাল সরাসরি কোনো মন্তব্য না করলেও বোর্ড সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ব্রক্তগত কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
তামিম ইকবারের নির্বাচন থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা আলােচনা। অনেকেই ভেবেছিলেন, অবসর নেওয়ার পর এবার প্রশাসনিক দায়িত্বে দেখা যাবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে। কিন্তু আপাতত সেই সম্ভাবনা স্থগিত হলো।
উল্লেখ্য, বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মাসেই। নির্বাচনের বিভিন্ন ক্যাটিগরিতে অংশ নিচ্ছেন দেমের ক্রিকেট অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments