ডেস্ক রিপোর্ট: গণিত নিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য “ইউসিবি ম্যাথ অলিম্পিয়াড ২০২৪” আয়োজন করেছে দেশের অগ্রণী আন্তর্জাতিক শিক্ষা সেবাদাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবি)। দেশের সকল গণিতপ্রেমীদের এ অলিম্পিয়াডে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ১১ মে ইউসিবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এ অলিম্পিয়াড। এইচএসসি, ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেলের শিক্ষার্থীরা এ অলিম্পিয়াডে অংশ নেওয়ার মাধ্যমে সংখ্যা আর ফর্মুলা নিয়ে তাদের দক্ষতা পরখ করে নিতে পারবেন।
উচ্চতর শিক্ষায় সফলতার ক্ষেত্রে গণিতপ্রেমীদের অনুপ্রাণিত করে তোলার লক্ষ্য নিয়ে ইউসিবি ম্যাথ অলিম্পিয়াড ২০২৪ এর আয়োজন করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে জটিল সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে এই আয়োজন। প্রতিযোগিতাটি লিখিত পরীক্ষার আকারে অনুষ্ঠিত হবে; এইচএসসি, ‘এ’ লেভেল এবং ‘ও’ লেভেলের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্র থাকবে।
ইউসিবি ম্যাথ অলিম্পিয়াড ২০২৪ এর বিজয়ীরা সর্বমোট ১ লাখ টাকা সমমূল্যের প্রাইজমানি পাবেন। একইসাথে, এই অলিম্পিয়াড থেকে পাওয়া পুরস্কার ও স্বীকৃতি তাদের সমৃদ্ধ অ্যাকাডেমিক প্রোফাইল তৈরিতে উল্লেখযোগ্য অর্জন হিসবে বিবেচিত হবে। আয়োজনে নিবন্ধন করতে আগ্রহী শিক্ষার্থীদের এই লিঙ্কটি ভিজিট করতে হবে।
এই প্রতিযোগিতায় নিবন্ধন করা যাবে ৫ মে, ২০২৪ তারিখের বিকেল ৪টা পর্যন্ত। আরও বিস্তারিত জানতে কল করা যাবে এখানে দেওয়া যেকোনো নম্বরে – ০১৮৮৬৩৩৩২২২, ০১৮৮৬৪১২২২২, ০১৮৯৬০১৩৮৮২, ০১৮৯৪৯৬০৯৮৭, ০১৮৪৪২৭৭৩৪২/৪৩; অথবা ভিজিট করুন - https://ucbbd.org/
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments