কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুাখালীর কলাপাড়ায় ১২ টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে পৌর শহরের শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে পটুয়াখালী জেলা সিনিয়র নির্বাচন কার্যালয় এর আয়োজন করে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো.জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্র্বাচন কর্মকর্তা মো.আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (গ্রড-১) এ কে এম হুমায়ুন কবীর, আইডিয়া প্রকল্প এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসানাত মোহাম্মদ সায়েম, পটুয়াখালীর পুলিশ সুপার মো.সাইদুল ইসলাম, কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,পটুয়াখালী-৪(কলাপাড়া-রাঙ্গাবালী)নির্বাচনী আসনের কলাপাড়া উপজেলায় দুই লাখ এক হাজার ৩৯৬ জন ভোটারের মধ্যে প্রথম পর্যায় ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভোটার হওয়া কলাপাড়া উপজেলার মোট এক লাখ ৫৯ হাজার ৯২৬ জন ভোটারকে এ স্মার্ট কার্ড দেয়া হবে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments