কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় পর্যায়ে ১০ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এরমধ্যে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ৭জন, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২জন এবং নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জাতীয় পর্যায়ের প্রেসিডেন্ট’স স্কাউট এওয়ার্ড মূল্যায়নে বরিশাল বিভাগের মধ্যে কলাপাড়া উপজেলা সেরা পারফরম্যান্স করেছে। ফলাফল পর্যালোচনায় বাংলাদেশের ৬৯৭ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেছে। যার মধ্যে কলাপাড়া উপজেলায় ১০ জন পিএস লাভ করে।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মো.নূরুল হক বলেন, এই সকল কৃতি শিক্ষার্থীদের পিএস মূল্যায়নের প্রস্তুতিতে কঠোর অনুশীলন করা হয়েছে।
উপজেলা স্কাউটস’র এডহক কমিটির সদস্য সচিব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান জানান, উপজেলা স্কাউটস সভাপতিসহ কমিটির অন্যান্য সদস্যদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে এই অর্জনে উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস সভাপতি মো.রবিউল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে ১০ জন প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। তিনি আরো বলেন, উপজেলা স্কাউটস এর উন্নয়নে অতীতের মত ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments