রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী সহ তার পরিবারের লোকজন।
ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান কিছুদিন আগে তার পরিবারের দুই ভাতিজা জমি নিয়ে মারামারি করে। এ ঘটনায় তাকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন আপন ভাতিজা মামুন ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এজাহার থেকে ১ নম্বর আসামিকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করায় বাদি পক্ষ বিভিন্নভাবে পুনরায় এজাহার ভুক্ত করার জন্য উঠে পড়ে লাগে।
মানববন্ধনে সাইফুল ইসলাম বলেন আমি একজন অসুস্থ মানুষ চোখে ঠিক মতো দেখতে পাইনা। আমি কীভাবে মারামারি করবো? ওরা আমাকে মিথ্যা মামলায় আসামি করে। পুলিশ তদন্ত করে আমার কোন সম্পৃক্ততা পাইনি তাই চার্জশিটে আমাকে অব্যাহতি দিয়েছে ।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম বলেন, আমি এক নম্বর আসামির ঘটনার সাথে কোন সম্পৃক্ততা পাইনি। তাই তাকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করেছি ।
উল্লেখ্য, গতকাল বাদি পক্ষ একটা মানববন্ধন করেন এবং পুনরায় এক নম্বর আসামিকে এজাহার ভুক্ত করার আহ্বান জানান। এরই প্রেক্ষিতে আজকে উপজেলার মূল ফটকের সামনে দুপুরে ঘন্টাব্যাপী কাউন্টার মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারটি।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments