জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী অফিস :রাজশাহীতে পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের হামলা হয়েছে। তবে এই ঘটনায় পুলিশের কোন সদস্যের হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।
দুপুরে নগরীর মহিষবাথান এলাকায় রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) 'র গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এসময় গাড়ির সামনের কাচের অংশ ইট পাটকেলের আঘাতে ভেঙ্গে যায়। পরে পুলিশ আত্মরক্ষাতে সাউন্ড নিক্ষেপ করলে হামলাকারিয়া পালিয়ে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ। তবে আটকৃতদের তাৎক্ষণিক নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।
পুলিশ জানায়, রাজপাড়া থানার ওসির গাড়ি টহলরত অবস্থায় ছিলো। এসময় আগে থেকে ওত পেতে রাখা দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে নিক্ষেপ করে। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়।
এ বিষয়ে রাজপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হয়নি। তবে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments