সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে বিএসএফ কর্তৃক অবৈধ পুশইন ঠেকাতে বিজিবির সাথে পাহারায় নেমেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১০ জুন) সকাল থেকে লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় অবস্থান নেন আশেপাশের গ্রামবাসী। পুশইনকে কেন্দ্র করে বর্তমানে সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার সকালের দিকে রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে জোরপূর্বক কাঁটাতারের বেড়া পার করে ‘নো ম্যান্স ল্যান্ডে’ রেখে যায় বিএসএফ। খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেন। এসময় বিজিবির সঙ্গে সংহতি জানিয়ে কয়েকশ গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তি বাংলাদেশের দিকে আসার চেষ্টা করলে গ্রামবাসী ও বিজিবি তাকে বাধা দেয়, আবার ভারতের দিকে ফিরতে চাইলে বিএসএফ বাধা প্রদান করে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের একজন পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও বিএসএফ ওই ব্যক্তিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালে কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়।
বর্তমানে ওই ব্যক্তি নো ম্যান্স ল্যান্ড অবস্থান করছেন। বিএসএফ যেন পুনরায় তাকে বাংলাদেশে ঠেলে দিতে না পারে, সেজন্য বিজিবি কঠোর নজরদারি রাখছে এবং স্থানীয়রা সতর্ক অবস্থান নিয়েছেন।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, "গত কয়েকদিন ধরেই এই সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা চলছে। সীমান্তে অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে করা মামলায় এক বিএনপি নেতাকে দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই মামলায় আবু মিয়া নামে এক আসামিক ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ...
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
সব মন্তব্য
No Comments