সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভার মডেল কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাভারের শাহীবাগ এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন। তিনি শিক্ষার্থীদেরকে পরিক্ষার প্রস্তুতি নিয়ে ভালো পরিক্ষা দেয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যত কামনা করে তাদেরকে মানুষের মতো মানুষ হয়ে দেশ এবং জনগনের কল্যানে কাজ করতে আহ্বান জানান।
সাভার মডেল কলেজের গভর্নিংবডির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ - উপাচার্য (শিক্ষা ) অধ্যাপক ড. মোঃ মাহফুজুর রহমান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাভার উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লিয়াকত আলী। কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ মনসুর আলী ও মোঃ বিল্লাল হোসেন। এর আগে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য প্রদান করেন,লিমন মৃধা, আফসানা রিমি ও মহিন উসমান।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত ও ২০২০ ও ২০২৫ সালের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments