ডেস্ক রিপোর্ট: মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি মোটরওয়েতে দুটি যাত্রীবাহী বাসের সাথে একটি পার্ক করা গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৩ জনের প্রাণহানী ও ২৩ জন আহত হয়েছে। উদ্ধারকারী পরিষেবা বিভাগ বৃহস্পতিবার এ কথা জানায়। খবর এএফপি’র।
বুধবার রাতে স্থানীয় সময় ৮ টা ২৫ মিনিটে মান্দালয় অঞ্চলের কেন্দ্রীয় কিয়াউকপাডাউং শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মিয়ানমার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট জানিয়েছে, “সর্বমোট ১০ জন পুরুষ ও তিনজন নারীর প্রাণহানী ঘটেছে।” গুরুতর আহত হয়েছেন, ১৩ জন পুরুষ এবং এক মহিলা। এছাড়া, সামান্য আহত হয়েছেন পাঁচজন পুরুষ ও চারজন নারী । তাদের প্রত্যেককে নিকটবর্তী কিয়াউকপাডাং হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধারকারী গাড়ি, শ্রমিক ও সমাজসেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
সংঘর্ষের কারণ জানা যায়নি। তবে গত বছরের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যূত্থানের পর থেকে, রাতের কারফিউকালে চালকদের তাড়াহুড়ো করে তাদের গন্তব্যে যেতে উৎসাহিত করা হয়েছে। পরিবহন নেটওয়াকের অবস্থা খারাপ হওয়ায় মিয়ানমারে আগে থেকেই সড়ক দুর্ঘটনা অত্যন্ত সাধারণ ঘটনা।
বাসস
আন্তর্জাতিক ডেস্ক: নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী দিনেই বিশ্ব কূটনীতির সবচেয়ে আলোচিত ছবিটি তৈরি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক হাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সভাপতিত্বে আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) নয়া দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী এই সম্মেলন চলবে ১২ ও ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের প্রত ...
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ফের দুইটি মার্কিন সামরিক নৌযানে হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে তৃতীয়বার হরমুজে ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। শহরটি বর্তমানে বিদ ...
সব মন্তব্য
No Comments